সর্বশেষ

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

ঢাকা : খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টারাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৭ মিনিটে প্রধান উপদেষ্টা এভারকেয়ার হাসপাতালে যান। এসময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, সন্ধ্যা ৭টা ৭ মিনিট প্রধান উপদেষ্টাকে স্বাগতম জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

তিনি আরও বলেন, মহাসচিব প্রধান উপদেষ্টাকে স্বাগত জানিয়েছে সরাসরি চেয়ারপারসনের কাছে নিয়ে গেছেন। এসময় আরও ছিলেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার।
###

পার্লামেন্টনিউজবিডি.কম.

Print Friendly, PDF & Email
শেয়ার করতে ক্লিক করুন

Be the first to comment on "খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা"

Leave a comment

Your email address will not be published.


*