ঢাকা : ডিজিটাল বাংলাদেশের ধারাবাহিকতায় বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবা এখন ধীরে ধীরে অনলাইনভিত্তিক হচ্ছে। এরই ধারাবাহিকতায় পুরাতন দলিল ও জমি নিবন্ধন-সংক্রান্ত তথ্য, আবেদনপত্র প্রস্তুতি এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা সহজলভ্য করতে চালু হয়েছে একটি বেসরকারি অনলাইন সহায়ক প্ল্যাটফর্ম http://olddolil.netlify.app সংশ্লিষ্টদের মতে, জমি ক্রয়-বিক্রয়, দান, হেবা, বণ্টন, ব্যাংক ঋণ-সংক্রান্ত কাগজপত্র, বিভিন্ন আবেদনপত্র এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের ক্ষেত্রে অনেক নাগরিককে নানা ধরনের জটিলতার মুখোমুখি হতে হয়। বিশেষ করে গ্রামাঞ্চল বা প্রত্যন্ত এলাকার মানুষ সঠিক তথ্যের অভাবে বারবার বিভিন্ন দপ্তরে যেতে বাধ্য হন। সেই ভোগান্তি কমানোর লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্ল্যাটফর্মটিতে পুরাতন দলিল সংক্রান্ত বিভিন্ন আবেদনপত্রের নমুনা, প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা, ধাপে ধাপে নির্দেশনা এবং নথি প্রস্তুতের সহায়ক সুবিধা রাখা হয়েছে।
জমি নিবন্ধন-সংক্রান্ত বিভিন্ন তথ্য ও আবেদন প্রস্তুতের পাশাপাশি ব্যাংক ঋণ গ্রহণের জন্য প্রয়োজনীয় No Objection Certificate (NOC)-এর আবেদন ও খসড়া প্রস্তুতে সহায়তা দেওয়ার সুবিধাও যুক্ত হয়েছে অনলাইন প্ল্যাটফর্মটিতে। সংশ্লিষ্টদের মতে, অনেক ঋণগ্রহীতা প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদনপত্র প্রস্তুতের ক্ষেত্রে দিকনির্দেশনার অভাবে সমস্যায় পড়েন। সে বিষয়টি বিবেচনায় রেখেই এই সহায়ক সেবা চালু করা হয়েছে। খুলনায় বসবাসকারী সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বড়দল গ্রামের মো: আবদুল মজিদ গাজীর সন্তান মো: মিজানুর রহমান এই অনলাইন প্লাটফর্মটি তৈরী করেন।
এই প্ল্যাটফর্মটি ব্যবহারকারীর দেওয়া তথ্য ও প্রয়োজনীয় নথির ভিত্তিতে আবেদনপত্র ও NOC-এর খসড়া প্রস্তুতে সহায়তা করা হয়, যাতে আবেদনকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে উপস্থাপন করতে পারেন।
আমি আপ্রান চেষ্টা করেছি সাধারণ মানুষের সময় ও ভোগান্তি কমাতে সহজ ভাষায় তথ্য উপস্থাপন এবং আবেদন প্রস্তুতে সহায়তা করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। মোবাইল ও কম্পিউটার—উভয় মাধ্যম থেকেই ওয়েবসাইটটি ব্যবহার করা যায়। ব্যবহারকারীদের সুবিধার কথা বিবেচনা করে ধাপে ধাপে আরও নতুন সেবা ও তথ্য যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।


Be the first to comment on "পুরাতন দলিল ও জমি নিবন্ধন-সংক্রান্ত সেবা সহজ করতে চালু হয়েছে নতুন অনলাইন প্ল্যাটফর্ম"